ফাঁসি দিন, তবুও কর্মসূচি চলবে: অভিজিৎ দিপক
শুক্রবার দুপুরে দিল্লির ঝান্ডেওয়ালা এলাকায় দিপকের অস্থায়ী বাসভবনে প্রবেশ করে পুরুষ ও নারী পুলিশের একটি বিশেষ দল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে তাকে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিকেল ৫টার নির্ধারিত ‘তেরঙা মার্চ’ বা জাতীয় পতাকা উড়ানো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত বার্তা দেওয়া হয়।
তবে নোটিশ পেয়েও কর্মসূচি বাতিলে অসম্মতি ব্যক্ত করেন অভিজিৎ দিপকে। পুলিশের সাথে কথোপকথনের সময় তিনি বলেন, কোনো প্রকার প্ররোচনা বা বেআইনি জমায়েতের উদ্দেশ্যে নয়, বরং নিয়ম মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করতে চান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি স্পষ্টভাবে বলেন, নিয়ম ভাঙার প্রমাণ থাকলে তার বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়া হলেও জাতীয় পতাকা উত্তোলনের এই কর্মসূচি বাতিল করা হবে না।
এদিকে,আম আদমি পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক ও ছাত্র সংগঠন জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা বের করে সংহতি প্রকাশ করেছে। আটক বা গ্রেপ্তারের আশঙ্কা এড়িয়ে সিজেপি নেতৃত্ব সেন্ট্রাল পার্কে পৌঁছাতে পারে কি না, সেদিকেই নজর রাখছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
