আন্তর্জাতিক

যুদ্ধবিরতি আলোচনায় সম্মত পুতিন

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পুতিন ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতীম জাতি’ উল্লেখ করে দাবি করেন—রুশ ও ইউক্রেনীয়রা মূলত একই জাতির অংশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে জোরপূর্বক রাস্তাঘাট থেকে তুলে সম্মুখসমরে পাঠাচ্ছে কিয়েভ।

ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও কিয়েভের সঙ্গে পুনরায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য যুদ্ধপ্রস্তুতির কড়া সমালোচনা করে তাদের রাজনৈতিক অবস্থানকে ‘সিজোফ্রেনিয়া’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

পুতিন সাফ জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর পক্ষে রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা অসম্ভব।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা পুনরারম্ভে সম্মতির কথা জানিয়ে ক্রেমলিন সূত্র নির্দেশ করেছে যে, আগামী ১০ নভেম্বরের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এই হাই-লেভেল ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে পুতিন এবং অসলোতে জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।