জাতীয়

থাম: আবরার হত্যার সাত বছর পূর্ণ হলো আজ

২০১৯ সালে সাত অক্টোবর একটি হত্যাকান্ড। প্রতিটি মানুষের বিবেক জেগে উঠলো। নড়েচড়ে বসলো প্রশাসন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম ভাবে হত্যা করা হলো। আজ তার সাত বছর পূর্ণ হলো। ২০১৯ সালের এই হত্যাকাণ্ডে পুরো দেশ নাড়িয়ে গেলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনও মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মাত্র ৩৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ।

পরে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এরপর মামলাটি হাইকোর্টে গেলে আদালতও নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখেন। তবে এরপরও মামলার বিচারিক প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি।

বর্তমানে আসামিদের করা আবেদন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ফলে সাত বছর পেরিয়ে গেলেও আবরার ফাহাদ হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি।