খেলাধুলা

ত্রিদেশিয় সিরিজের প্রথম দিনেই খেলবে বাংলাদেশ, জিম্বাবুয়ে

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবুয়ে মধ্যকারের ত্রী-দেশিয় ওয়ানডে ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে এ ম্যাচ শুরু হতে যাচ্ছে।২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে সিরিজটি।

সেরা দুই দল লড়বে শিরোপা নির্ধারনীর ফাইনাল ম্যাচে।তিনটি দল একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।সিরিজ শুরুর দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ অক্টোবর দলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সিরিজের সব খেলাই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যর বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিন বোলার আলিস আল ইসলাম। ঘরোয়া ক্রিকেট লিগে ভালো পারফর্মেন্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। ইনজুরির কারণে বিশ্রামে থাকায় এই সিরিজেও থাকছেন না দলের তরুন তারকা পেস বোলার নাহিদ রানা। তবে, রাখা হয়েছে আরেক পেস সেনসেশন হাসান মাহামুদকে। বাদ পরেছেন পারভেজ হোসেন ঈমনও।

সবশেষ বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট খেলেছে চলতি বছরের জুলাইয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের মাটিতে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিতে ৭ উইকেটের বড় জয় পেলেও স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজটি হেরেছিলো বাংলাদেশ দল।