গৃহযুদ্ধের মুখে ইসরায়েল
মার্কিন সংবাদমাধ্যম ‘ড্রপ সাইট নিউজ’-এর এক বিশেষ প্রতিবেদন বলছে,গাজায় দীর্ঘ লড়াই এবং লেবানন ও ইরানের সঙ্গে বহুমুখী সংঘাতের ফলে যুদ্ধক্ষেত্র থেকে মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের প্রত্যাবর্তন সামাজিক সংকট বাড়িয়েছে। পাশাপাশি কট্টর অর্থোডক্স ইহুদিদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা মওকুফ করা নিয়ে সাধারণ নাগরিকদের ক্ষোভ এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা দেশটিতে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি করেছে।
গভীর রাজনৈতিক অনৈক্য, তীব্র অর্থনৈতিক সংকট এবং সামাজিক বিভাজনের কারণে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েল যেকোনো মুহূর্তে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের দিকে ধাবিত হতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি অত্যন্ত গোপনীয় মূল্যায়ন প্রতিবেদনে এমনই বির্স্ফোরক সতর্কতা জারি করা হয়েছে।
সিআইএর বিশেষ ইউনিট ‘রেড সেল’ প্রস্তুতকৃত ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের ওই প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত, সীমাহীন সামরিক ব্যয় বৃদ্ধি এবং দেশটির অভ্যন্তরীণ তীব্র রাজনৈতিক মতবিরোধ ইসরায়েলকে ভেতর থেকে ক্রমেই অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে ঘিরে এই সংকটগুলো আরও মারাত্মক আকার ধারণ করেছে।
মার্কিন গোয়েন্দা সূত্রের মতে, দেশটির অভ্যন্তরীণ ফাটল এখন এতটাই স্পর্শকাতর পর্যায়ে পৌঁছায় যে ছোট কোনো ঘটনাই সেখানে বড় ধরনের সামরিক ও সামাজিক বিস্ফোরণ ঘটাতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দিন দিন কূটনৈতিকভাবে একা হয়ে পড়ছে এবং সবচেয়ে বড় মিত্র।
