সিজেপির ৩ শীর্ষ নেতা আটক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। তাদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরের অবতরণ করার পর সেই উড়োজাহাজে উঠে তাদের আটক করেছে পুলিশ।
সেই কর্মসূচিতে যোগ দিতেই উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন অভিজিৎ, সৌরভ এবং আশুতোষ। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং তার পরপরই আটক হন তারা।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার বেলা ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি, তবে সিজেপি তা তোয়াক্কা না করে জানিয়েছিল, কর্মসূচি যথা সময়ে শুরু হবে।
বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ঘটনা লাইভ প্রচার করেন অভিজিৎ দীপকে। সেই ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের দল বিমানে প্রবেশ করছে এবং তাঁকে ও সিজেপি-র অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করা হচ্ছে।
দীপকের পোস্ট করা সেই ভিডিওতে পুলিশ ঢোকার পর বিমানের ভেতর হট্টগোল দেখা গেছে; সিজেপি সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন এবং জানতে চাইছিলেন কেন পুলিশ বিমান থেকে তাদের নেমে আসার জন্য অপেক্ষা করল না। বিমানে ওঠা মহিলা পুলিশকর্মীদের উদ্দেশে ডিপকেকে বলতে শোনা যায়, “আপনারা তো আমরা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন।
আসুন, আমাদের গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।”
