জাতীয়

পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র এ তিনি লিখেছেন, ‘মাননীয় স্পিকার, আমি ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব, বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে। এই অবস্থায় সংরক্ষিত নারী সংসদ সদস্য পদ থেকে তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।