খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ধামাক্কা বাংলাদেশের

আবুদাবিতে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচে মুখোমুখি লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে নিজেদেও প্রথম ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের ব্যাটাররা।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্যাটার সাদমান ইসলাম ও তানজিদ হাসান। ১২৪ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ওপেনার ব্যাটার। দলের ১২৪ রানে ইসমাত আলমের বলের তানজিদ হাসান আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

৭১ বলে ব্যাক্তিগত ৮৩ রান করেন তানজিদ হাসান। ইনিংসের শুরু থেকেই আফগানিস্তানের বোলারদের বিপক্ষে দারুন ছন্দে ছিলো তানজিদ হাসান। তিনি হাফ সেঞ্চুরি পান ৪১ বল খেলেই।

তানজিদ আউট হলে পরবর্তিতে ব্যাটিংয়ে নামে অভিজ্ঞ মুমিনুল হক।

অন্যদিকে, দৃড়তার সাথে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান।