অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল
টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে সব উইকেট হারায় বাংলাদেশ।ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে দলের পক্ষে ৭১ বলে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন শর্না আখতার। আর ৯৩ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেছেন শার্মিন আখতার। ১৩ রান করে যোগ করেছেন রাবেয়া খান ও দিশা বিশ্বাস। এছাড়া, ব্যাট হাতে দুইয়ের অংকে রান তুলতে পারেননি আর কেউই।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন মেগান শুট।
জয় পেতে বাংলাদেশের দেয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যানাবেল সাদারল্যান্ডের ৭৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২ উইকেটে ১৭৫ রান করে ২৭ ওভার ২ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত ছিলেন এলিসে পেরি। এছাড়া, ২১ রান করেছেন বেথ মুনি ও জর্জিয়া ভোল করেছেন ১১ রান।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও দিশা বিশ্বাস।
দলের পক্ষে ১৬ রান খরচে ৪ উইকেট শিকার করায় ম্যাচ সেরা হয়েছেন মেগান শুট। এছাড়া পুরো সিরিজেও দলের পক্ষে দারুন ক্রিকেট খেলায় সিরিজ সেরাও হয়েছেন তিনি।
উল্লেখ্য ব্রিসবেনে ৩ ম্যাচের নারী ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টানা হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ খেলায় বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
